প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে চান, প্রফেশনাল লুক দিতে চান, প্রফেশনাল লুক দিতে যেসব সেটিং গুলো এপ্লাই করবেন, এ টু জেড গাইড

প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেয়া হলো

পেজ সূচিপত্রঃ প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

জিমেইল একাউন্ট খোলার নিয়ম

প্রথমে আপনি ইউটিউব এর ওয়েবসাইট বা অ্যাপে চলে আসবেন। আসার পর নিচের দিকে একটা অপশন রয়েছে ইউ নামের, ওইখানে ক্লিক করবেন। আপনার সামনে আসবে সাইন ইন অপশন, সাইন ইন এ ক্লিক করবেন। আপনাকে একটি ইমেইল ক্রিয়েট করতে হবে। ইমেইলটি ক্রিয়েট করার জন্য আপনাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে।

তারপর তিনটি পারপাস দেখাবে।

  • for my personal use মানে ব্যক্তিগত কাজের জন্য।

  • for my child এইটা বাচ্চাদের জন্য।

  • for work or my business এইটা ব্যবসায়িক কাজের জন্য। 

আপনি যে পারপাসে খুলতে চান সেটি সিলেক্ট করবেন। করার পর তারপর আপনি আপনার ইউটিউব চ্যানেলের ফাস্ট এবং লাস্ট নেম টা দিয়ে দিবেন। আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনি জন্ম তারিখটা আপনার দিয়ে দিবেন।

এখানে একটা জিনিস খুবই ইম্পরট্যান্ট, জন্ম তারিখটা হচ্ছে আপনার এনআইডি অনুসারে দিবেন। কারণ পরবর্তীতে কোন সমস্যা হলে এনআইডি কার্ড চালাতে পারে। তারপর আপনার জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে। করার পর নেক্সটে ক্লিক করবেন।

আপনার কাছে ইমেইল এড্রেস বা ফোন নাম্বার চাইতে পারে। ফোন নাম্বার বা ইমেইল এড্রেসটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনি যেই ইমেইল বা ফোন নাম্বারটা দিয়েছেন ওইটাতে কোড যাবে। কোডটা বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। পাসওয়ার্ড সেট করে দিবেন। তারপরে যত নেক্সট বা এগ্রি আসবে ওগুলো এলাও করে দিবেন। আপনার ইমেইলটি খোলা হয়ে যাবে।

প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম


ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে তো আপনাকে ডান পাশে ইউ অপশনে ক্লিক করতে হবে। তারপর ক্রিয়েট চ্যানেল ক্লিক করবেন।

তারপর আপনার কাছে ফাস্ট নেম এবং লাস্ট নেম চাইবে, youtube চ্যানেলে সেটি দিয়ে দিবেন। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। তারপরে আপনার ইউটিউব চ্যানেল টি ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এটাকে প্রফেশনাল লুক দিতে হবে দেওয়ার জন্য।

ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল লুক দেওয়ার নিয়ম

প্রফেশনাল লুক আনার জন্য আপনাকে কিছু কাস্টমাইজ করতে হবে। প্রথমে আপনাকে ওপরে থ্রি লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে ডেস্কটপ সাইট নামের একটি অপশন থাকবে। ওইটাতে ক্লিক করতে হবে।

তাহলে আপনার ইউটিউব ব্রাউজার ডেস্কটপ সাইটে কনভার্ট হয়ে যাবে। প্রথমে আপনাকে প্রোফাইল অপশনে যেতে হবে। যাওয়ার পর আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে।

Channel status and features এ ক্লিক করতে হবে। করার পর Standard features এবং Intermediate features এবং Advanced features তিনটা অপশন দেখতে পাবেন। ওইগুলোতে ক্লিক করলে পরে আপনাকে দেখাবে কোন কোন ক্যাটাগরি এগুলো ফিলাপ করতে হবে করে এই অপশন গুলো চালু করতে হবে।

ফোন নাম্বার ভেরিফাই করার নিয়ম

এটার জন্য আপনাকে ভেরিফাই ফোন নাম্বার টাও করতে হবে। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন। করার পর আপনার ফোন নাম্বার চাইবে। ফোন নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে আপনার ফোনে একটি কোড যাবে। জাস্ট কোড থেকে এনে বসিয়ে কনফার্ম করে দিবে। তাহলে ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে।

ফোন নাম্বার ভেরিফাই করলে যেসব সুবিধা পাবেন

এইটা করতে পারলে কি সুবিধা পাবেন সেটি হচ্ছে Custom thumbnails। যদি আপনি ভিডিও এখন দেন তাহলে কাস্টম থাম্বনেইল টি দিতে পারবেন। live streaming লাইভ স্ট্রিমিং করতে পারবেন। video longer than 15 minutes ১৫ মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন। আপনাকে এডভান্স এ যেতে হবে।

অ্যাডভান্স ফিচার এর মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে ভিডিও ভেরিফিকেশন করতে হবে। ভ্যালিড আইডি দিতে হবে। চ্যানেল history চ্যানেল হিস্ট্রি মানে চ্যানেলটা আপনি কতদিন চালাবেন ওইটার উপরে ডিপেন্ড করে। আর এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই ভিডিও ভেরিফিকেশন টা করে নিতে হবে।

আর এটা করলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন

  • Appeal Content ID claims আপনার কনটেন্ট আইডি ক্লেইমের করার সুযোগ পাচ্ছেন।

  • External link in video descriptions ভিডিওর ডিসক্রিপশনে বাইরের ওয়েবসাইট বা প্ল্যাটফর্মের লিংক যোগ করার পারবেন।

  • embed live streams এর মানে হচ্ছে লাইভ স্ট্রিমিং অন্য ওয়েবসাইটে দেখাতে পারবেন।

  • create more live streams daily প্রতি দিন আরো বেশি লাইভ স্ট্রিম করতে পারবেন।

  • create more shorts daily অনেক বেশি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন প্রতিদিন।

  • test and compare different thumbnails এর মানে হচ্ছে একাধিক থাম্বনেইল পরীক্ষা করতে পারবেন।

  • upload more video daily এর মানে হচ্ছে অনেক ভিডিও আপলোড করার সুযোগ পাবেন আপনি।

  •  Eligible to apply for monetization এর মানে হচ্ছে মনিটাইজেশনের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

এটা আমরা ফিচার এলিজিবিলিটিতে দেখলাম।

চ্যানেলের বেসিক ইনফো সেটআপ

এরপর বেসিক ইনফোতে যান। ওইখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে। ঐখানে আপনি যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রিতে সিলেক্ট করবেন। আপনাকে কিওয়ার্ডের কথা বলবে। কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন ওখানে।

অ্যাডভান্স সেটিংস

বেসিক ইনফো থেকে আপনাকে এডভান্স এ ক্লিক করতে হবে। আপনি ভিডিওটা ছোট বাচ্চাদের জন্য তৈরি করছেন বা ভিডিওটা ছোট বাচ্চাদের জন্য না আপনাকে ওখানে দিতে হবে। না ছোট বাচ্চাদের জন্য ভিডিওটা তৈরি করছি না। আর যদি আপনি বাচ্চাদের জন্য কনটেন্ট তৈরি করতে চান তাহলে হ্যাঁ বাচ্চাদের জন্য এ ক্লিক করবেন।

তারপর অটোমেটিক ক্যাপশন অপশনটি যদি চালু করতে চান তাহলে চালু করে দিবেন। তারপর আপনাকে জেনারেল এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাবেন ওখানে ইউ এস ডলার লেখা থাকবে। ওইটা ইউ এস ডলারের রাখতে দিবেন। তারপর আপনি ক্লিক করতে হবে

ইউটিউব চ্যানেলের কাস্টমাইজেশন সেটিংস

upload defaults এর মানে হচ্ছে, আমরা প্রত্যেকবার যে ভিডিওগুলো আপলোড করি, কিছু টেক্সট আছে যেগুলো কমন, যেটা প্রত্যেকবারই বসাতে হয়।

ওই টেক্সটগুলো যদি এখানে দিয়ে রাখেন, তাহলে আপনাকে বারবার ওই টেক্সটগুলো আপলোড করার টাইমে দিতে হবে না। অটোমেটিক আপলোড হয়ে যাবে টেক্সট।

Permissions এখানে আপনি যাকে ইনভাইট করবেন, সে আপনার টিমে, মানে ইউটিউব চ্যানেলে, যেকোনো ভিডিও আপলোড করতে পারবে, বা ওর কাছে কমেন্ট করার অ্যাকসেস থাকবে। যেসব অ্যাক্সেস দিবেন, সেসব অ্যাক্সেসই ওর কাছে থাকবে। এখানে ইনভাইট করে আপনার মেম্বারকে এড করতে পারবেন।

তারপর আপনার ব্যানার ইমেজটা আপনি দিয়ে দিবেন। Handle আপনি কিন্তু চাইলে এটা নিজের মতন কাস্টমাইজ করে লিখে দিয়ে সেভ করে দিতে পারেন।

চ্যানেলের ইউআরএল। এটা কাস্টমাইজের সুযোগ আপনাকে পরে দিবে। এখন এটা কাস্টমাইজ করতে পারবেন না নতুন ইউটিউব চ্যানেলে। পরবর্তীতে এটা যখন চেঞ্জ করার অপশন দিবে, তখন আপনাকে ইউআরএলটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন।

Link আপনি চাইলে এখানে লিঙ্ক এড করতে পারেন বা আপনার ইমেইল অ্যাড্রেসও এড করতে পারেন।

Description ডিসক্রিপশনটা যত সুন্দর করে লিখবেন, আপনার চ্যানেলটা ততই বেশি প্রফেশনাল হবে।

Contact info ক্যালকুলেশন পাঠিয়েছি, যদি আপনার সাথে কোনো কারণে যোগাযোগ করতে চাই বা স্পন্সরের জন্য, তাহলে একটা ইমেইল অ্যাড্রেস অবশ্যই প্রয়োজন হবে। সেই ইমেইল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন।

এখান থেকে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক আপনি দেখবেন যে, যখন আপনার ভিডিও দেখতেছেন, তখন নিচের দিকে ছোট করে রয়েছে। এটা পিএনজিতে দিলে বেটার হয় আরকি। আপনার পিএনজিতে চেষ্টা করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আনিক ট্রেন্ড নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url